বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নেতানিয়াহু এ যুগের হিটলার: কাদের

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫৮ পিএম, ২০২৪-০৪-১৬

নেতানিয়াহু এ যুগের হিটলার: কাদের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘এ যুগের হিটলার’ বলে মন্তব্য করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, নেতানিয়াহু হিটলারের চেয়ে ভয়ংকর ভূমিকায় আবির্ভূত হয়েছেন। ইসরায়েলের নতুন করে ইরান আক্রমণের সিদ্ধান্ত এবং নেতানিয়াহুর দাপট হিটলারকেও ছাড়িয়ে যাবে বলে মনে হয়। নেতানিয়াহু এ যুগের হিটলার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের সূচকে বাংলাদেশ ২৫ ধাপ পিছিয়ে এটা বিশ্বাস করতে চায় না বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র সূচকে কত ধাপ পিছিয়ে, মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের কাছে তা জানতে চেয়েছেন ওবায়দুল কাদের। এর আগে আটলান্টিক কাউন্সিলের নতুন বৈশ্বিক স্বাধীনতা ও সমৃদ্ধি প্রতিবেদনের (গ্লোবাল ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি রিপোর্ট) ফলাফল জানাতে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক, অর্থনৈতিক ও মতপ্রকাশের স্বাধীনতা অপরিহার্য। ২২ বছর ধরে এসব সূচকে অবনতি হচ্ছে বাংলাদেশের। এ বছর ২৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ওবায়দুল কাদের বলেন, আগামী ৮ মে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। মন্ত্রী-এমপিদের প্রভাব বিস্তার না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এসময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির আন্দোলন অন্তঃসারশূন্য। তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। দলটি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করছে। তবে তাদের অনেকেই আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবেন। যুদ্ধ-বিগ্রহ নিয়ে বিশ্ব পরিস্থিতির কঠিন সময় সামাল দেওয়া চ্যালেঞ্জ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে সরকার। ব্যাংক খাতে লেনদেন আগের চেয়ে বেড়েছে। রমজানেও লেনদেন ভালো হয়েছে।

রিটেলেড নিউজ

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারে...বিস্তারিত


স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফ...বিস্তারিত


জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথ...বিস্তারিত


কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনকে স্বকীয় সত্তা বজায় রেখে এবং কোনো দলের কাছে ওথ (প্রতিশ্রুতি) না রাখার আহ্বান জানাল ...বিস্তারিত


শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ব্যবস্থাকে সর্বজনীন করার পাশাপাশি এ খাতের ব্যয়ভারের একটি অংশ নির্দিষ্ট লেভেল পর্যন্ত সর...বিস্তারিত


যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

নিজস্ব প্রতিবেদক : যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই বলে হুঁশিয়ার করে দিয়েছেন বাং...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর