শিরোনাম
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : | ০৩:০৪ পিএম, ২০২৪-০৪-১৬
কক্সবাজারের মহেশখালী থেকে ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বড় মহেশখালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, মহেশখালী থানার মোহরাকাটা গ্রামের দেরায়েত উল্লাহ বাদশা'র ছেলে ইমতিয়াজ ওয়াসিম ফিরোজ (২৪), ফকিরাকাটা গ্রামের নুরু হোসাইনের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (২৪) এবং বড়ঢেইল গ্রামের করম বকশুর ছেলে মো. সুমন (২৩)। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা হয়েছে। জমি দখল, রাহাজানি, চাঁদাবাজিতে এসব অস্ত্র ব্যবহার করতেন গ্রেফতার সন্ত্রাসীরা।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited