শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৩ পিএম, ২০২৪-০৪-১৬
মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনে দাতা সদস্য প্রতিনিধি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ দায়ের করেছেন আরেক প্রার্থী কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
এ বিষয়ে কাজী রাজিব উদ্দিন চপল জানান, ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রবিধানমালা, ২০০৯ নামের প্রবিধানমালাটি গেজেট আকারে প্রকাশিত হয় ২০০৯ সালের ৯ জুন । তিনি বলেন, দাতা সদস্য প্রতিনিধি পদপ্রার্থী কালাম সাহেব গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর বিধান (২৮) এর (২) নির্বাচনী প্রচারণায় কেবল সাদাকালো লিফলেট প্রকাশ ব্যতীত অন্যখাতে অর্থ ব্যয় করা যাবে না, কিন্তু তার ব্যক্তিগত নির্বাচনী প্রচারণার যে লিফলেটটি ব্যবহার করেছেন সেটি রঙিন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে এবং রাষ্ট্রের পুলিশ বাহিনীসহ বিদেশি পর্যবেক্ষক সম্বলিত রঙ্গিন ছবি তার লিফলেটে ব্যবহার করেছেন। যা নির্বাচনী আচরণবিধি লংঘনের সামিল।
প্রবিধান মালার বিধান (৩২) স্পষ্টভাবে বলা আছে প্রবিধান ১১ অনুসারে কোন ব্যক্তি গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সদস্য পদে বহাল থাকার যোগ্যতা হারালে (২৮) এর বিধান লংঘন করলে এই প্রবিধানে ওই ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করি, তার সদস্য পদ বাতিলের কারণ যুক্তিযুক্ত প্রতিয়মান হলে তার প্রার্থিতা বাতিল করে দিতে পারবে বা নির্বাচিত হলে সদস্য পদে তারা নির্বাচন বাতিল করয়া উক্তপদে পুনরায় নির্বাচনের আদেশ দিতে পারবে। তাহলে কেন তার প্রার্থিতা বাতিল হবে না বলে প্রশ্ন ছুড়ে দেন তিনি ! পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছেন এবং প্রিজাইডিং অফিসারকে বিষয়টি অবগত করেছি, আমি আশা করি তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার মমতাজ বেগম জানান, বিষয়টি আমাকে জানানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সাথে অভিযোগের বিষয় জানার জন্য ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited