শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৪:০৯ পিএম, ২০২৪-০৪-২২
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের চুনিমিঝিরটেক গ্রামে ১৯৯২ সালে কোম্পানীনগর মৌজায় জমি সংক্রান্ত বিবাদের জেরে নির্মমভাবে খুন হন এনামুল হক প্রকাশ হকি মোল্লা। পুলিশ জানায়, চাঞ্চল্যকর আলোচিত এ হত্যা মামলার পলাতক দু'আসামী আবুল কাশেম (৭০) ও মোস্তফা (৫৫) দীর্ঘ ৩২ বছর আত্মগোপনে ছিলেন। গতকাল রবিবার রাতে আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত হলে মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আরিফ হোসেন, উপ-পরিদর্শক (এসআই) শাহিদুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ুরসহ অত্র থানা পুলিশের দল এক অভিযান পরিচালনা করে। পরে আভিযানিক দল ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকার আসামিদের নিজ নিজ বাড়ী থেকে তাদের দু'জনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আবুল কাশেম ওরফে কাশেম ব্যাপারী হত্যার পর দীর্ঘদিন পাকিস্তানে আত্মগোপনে ছিলো সে ইছাখালী ইউনিয়নের চুনিমিঝিরটেক গ্রামের মৃত ফয়েজ আহম্মদের ছেলে অপর আসামি মোস্তফা প্রকাশ সাংবাদিক মোস্তফা দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলো সে একই এলাকার মৃত অলি আহম্মদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, জায়গা জমি সংক্রান্ত বিবাদের জেরে ১৯৯২ সালে এ মামলার আসামিরা পরস্পর যোগসাজশে এ হত্যাকান্ড ঘটিয়েছিলো। পরে এ ঘটনায় মীরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে বর্তমানে মামলাটি বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালে চলমান রয়েছে। এ মামলার মোট আসামি হলো ১১জন। আবুল কালাম, ফয়েজ আহাম্মদ, সাহাবউদ্দিন কারাভোগ করে বর্তমানে জামিনে রয়েছেন, সামছুদ্দিন, তাজুল ইসলাম, নূর মোহাম্মদ, আজিজুল হক, নুরুল হুধা মারা গেছেন এবং জাহাঙ্গীর ঘটনার পর পর এখনো পাকিস্থানে আত্মগোপনে রয়েছেন। দীর্ঘদিন হত্যা মামলার পলাতক থাকা আসামিদের আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে দৈনিক আমাদের বাংলা'কে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, গতকাল রবিবার রাতে আদালতের পরোয়ানা মূলে পুলিশ আসামিদের গ্রেফতার করে ২২ এপ্রিল (সোমবার) আদালতে প্রেরণ করে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited