শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৫:৩৭ পিএম, ২০২৪-০৪-২৩
বান্দরবানের রুমায় অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন সদস্য সন্দেহে গ্রেফতার উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বম(৩৩), মুনলাইপাড়া এলাকার লাল নুন নোয়াম বম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেকলিয়ান বম (৩২), লালমিন বম (৫০) ও সদর উপজেলার লাইমি পাড়ার মৃত সিয়াম ময় বমের ছেলে ভানবিয়াক লিয়ান বম (২৩)। আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, উপজেলা চত্বর ঘেরাও করে আনসার সদস্যদের অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ছয় আসামি ও সন্ত্রাস বিরোধী আইনে একজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা-পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার (২৩ এপ্রিল) জেলা ছাত্রলীগের সভাপতি অং হাই সিং পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক সাক্ষরিত একটি চিঠিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বমকে (৩৩) বহিষ্কার করা হয়। রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেফতার ৭৮ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। এ পর্যন্ত ৫৯ জনকে দুদিনের রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited