শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:০৯ পিএম, ২০২৪-০৪-২৯
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং বল্লাঘাট ঝুম্পার নামক এলাকা থেকে প্রতিদিন অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয়ভাবে অভিযোগে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার জাফলং কান্দুবস্তীর ফিরোজ ও তার সহযোগী ফয়জুলের শেল্টারে বল্লাঘাট ঝুম্পার এলাকা থেকে অবাধে পাথর ও বালু উত্তোলন করছে একটি ব্যবসায়ী চক্র। তারা এ স্থান থেকে বালু-পাথর ট্রাক-ট্রলি এবং বলগেট করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। ফলে ধ্বংস হচ্ছে পরিবেশ ও প্রতিবেশ। ধসে পড়ছে বাড়িঘর ও সরকারি-বেসরকারি বিভন্ন স্থাপনা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সুত্র জানায়, বেআইনী পন্থায় উত্তোলিত পাথরের প্রতি গাড়ি থেকে ২ হাজার টাকা করে এবং প্রতি বালুর গাড়ি থেকে ১ হাজার টাকা করে পুলিশ ও উপজেলা প্রশাসনের নামে প্রতিনিয়ত চাঁদা আদায় করছে এই ফয়জুল ও ফিরোজ সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটকে শেল্টার দিচ্ছে সাংবাদিক নামধারী একটি চক্র। যারা ফিরোজ-ফয়জুল ও পুলিশের কাছ থেকে আদায় করে থাকে মধ্যসত্ত্ব।
তারা বলছেন, স্থানীয় থানা পুলিশ, ডিবি পুলিশ ও সাংবাদিকের সাথে রয়েছে ওই ফয়জুল ও ফিরোজ সিন্ডিকেটের সখ্যতা গভীর। তাই তাদের এহেন অপকর্মের কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। প্রতিবাদ করলে মিথ্যে মামলায় জেল-জুলুমের শিকার হতে হয়।
এ বিষয়ে ফিরোজ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, বালু-পাথর উত্তোলন বন্ধ রয়েছে। তাই চাঁদাবাজি করার প্রশ্নই, ওঠে না।
এদিকে, এবার উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন ফয়জুল। নির্বাচনী প্রচারণাও বেশ তুঙ্গে। এবারের নির্বাচনে জিতবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে অভিযোগের বিষয়ে তিনি বলেন, সব অভিযোগ মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
এ বিষয়ে, গোয়াইনঘাট থানা পলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, সঠিক তথ্য পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একই বিষয়ে জানতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি সেলফোনে যোগাযোগ করলে তিনি তথ্য প্রদান করায় প্রতিবেদককে ধন্যবাদ জানিয়ে বলেন এ বিষয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited