শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২০ পিএম, ২০২৪-০৫-০৯
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার বঙ্গভবনে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। সমিতির চেয়ারম্যান শেখ কবির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ ও পরিচালনার গুণগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।
দেশব্যাপী শিক্ষা বিস্তারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপ্রধান বলেন, উচ্চশিক্ষা বিস্তারে এর গুণগতমান নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেন আন্তর্জাতিক মানে উন্নীত হতে পারে, সেই লক্ষ্যে ট্রাস্টি বোর্ডসহ উদ্যোক্তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন রাষ্ট্রপ্রধান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited