শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫২ পিএম, ২০২৪-০৫-২৩
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেছেন মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী’র নেতৃত্বে প্রতিনিধি দল। বুধবার (২২ মে) গুলশান-২, ঢাকায় ইরানের দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেন মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী সহ তার নেতৃত্বে প্রতিনিধি দল।
গ্র্যা্ন্ড মুফতী মুহাম্মদ ইজহারুল ইসলাম বলেন,মুজাহিদ ফী সাবীলিল্লাহ, রাহুবারে মিল্লাতে ইসলামিয়া শহীদ প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় শাহাদত বরণে সমগ্র মুসলিম উম্মাহ দল-মত নির্বিশেষে শোকে মুহ্যমান। ইরানের জনপ্রিয় রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইসলামী এক্যজোট এবং মুসলিম উম্মাহর পক্ষ থেকে ইরানের রাষ্ট্রদূতের অফিসে গিয়ে শোক প্রকাশ করেছি।
তিনি আরো বলেন,ফিলিস্তিন সমস্যার সমধানে ইসলামী গণপ্রজাতন্ত্রী ইরান আয়াতুল্লাহ আল খামেনী ও শহীদ প্রেসিডেন্ট সৈয়দ আল্লামা ইব্রাহিম রাইসির ঐতিহাসিক অবদান সমগ্র মুসলিম উম্মাহ চিরকাল মনে রাখবে ।
এই মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক নেতার প্রয়োজন তখনই তার মতো এমন একজন অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়, যা বিশ্বের শান্তির জন্য হুমকির। বিশ্ব রাজনীতিতের জন্য এটা অপূরণীয় ক্ষতি। প্রেসিডেন্টের পরিবার আত্মীয়স্বজনসহ ইরানের জনগণ যেনো এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেটাই কাম্য।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited