বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কোরবানির পশু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ আইজিপির  

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৩০ পিএম, ২০২৪-০৬-০৩

কোরবানির পশু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ আইজিপির  

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতেও পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
আইজিপি আজ সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা, সড়ক, রেলপথ ও নৌ পথের নিরাপত্তা এবং জনগণের নিরাপদ যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতির বক্তৃতায় এ নির্দেশনা দেন।
সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপিগণ এবং ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনারগণ, রেঞ্জ ডিআইজিবৃন্দ এবং জেলা পুলিশ সুপাররা অনলাইনে সংযুক্ত ছিলেন।
আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা, গার্মেন্টস ও শিল্প কারখানা, ট্রাফিক ব্যবস্থাপনা, কোরবানির পশু পরিবহন ও ক্রয়-বিক্রয় এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াদি সভায় উপস্থাপন করা হয়।
আইজিপি ঈদে ঘরমুখো মানুষের যাতায়ত স্বস্তিদায়ক করার জন্য হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশকে নির্দেশ দেন।
পুলিশ প্রধান বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে ও সড়কে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ির চলাচল বন্ধ থাকবে। সড়ক অথবা নৌ পথে কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে পশুবাহী গাড়ির সামনে গন্তব্যস্থান উল্লেখ করে ব্যানার লাগানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি ।
আইজিপি কোরবানীর পশু পরিবহনে কেউ বাধা সৃষ্টি করলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার জন্য অনুরোধ করেন।
তিনি পশু ব্যাপারীদের অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
আইজিপি অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
তিনি দুর্ঘটনা এড়াতে পণ্যবাহী গাড়িতে বা ট্রাকে ভ্রমণ না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
তিনি গুরুত্বপূর্ণ ঈদ জামাত কেন্দ্রের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ঈদের ছুটিতে অনেকে বিনোদন কেন্দ্রে বেড়াতে যাবেন এ কথা উল্লেখ করে তিনি বিনোদন কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ প্রদান করেন। 

রিটেলেড নিউজ

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত


১৫ আগস্টে পাকিস্তানের পতাকা, ১৮ আগস্টে ভারতের! মুর্শিদাবাদের সেই অবিশ্বাস্য ৩ দিনের ইতিহাস!

১৫ আগস্টে পাকিস্তানের পতাকা, ১৮ আগস্টে ভারতের! মুর্শিদাবাদের সেই অবিশ্বাস্য ৩ দিনের ইতিহাস!

আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত


ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর