বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজার নুসিরাত ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনীর সংখ্যা বেড়ে ২১০, আহত অসংখ্য

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:০২ পিএম, ২০২৪-০৬-০৯

গাজার নুসিরাত ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনীর সংখ্যা বেড়ে ২১০, আহত অসংখ্য

ইসরায়েল গাজার নুসিরাত ক্যাম্পে যে হামলা চালিয়েছে তাতে নিহত ফিলিস্তিনীর সংখ্যা বেড়ে হয়েছে ২১০ জনে এবং আহত হয়েছে অসংখ্য লোক।
এদিকে ইসরায়েল শনিবার ওই শরণার্থী শিবির থেকে চার জিম্মিকে উদ্ধারের কথা জানিয়েছে।
ফিলিস্তিনী সংগঠন হামাস গত ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভাল থেকে এদের জিম্মি হিসেবে আটক করেছিল।
তারা ভালো আছে বলে  ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।
এদিকে এসব জিম্মিকে উদ্ধার করতে গিয়ে ইসরায়েল ওই শরণার্থী শিবিরে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ও তুমুল বন্দুক যুদ্ধ হয়েছে।
ইসরায়েল এ পর্যন্ত যে সাত জিম্মিকে জীবিত উদ্ধার করেছে এর মধ্যে এ চারজনও রয়েছে।
হামাস মোট ২৫১ ইসরায়েলিকে জিম্মি হিসেবে আটক করেছিল। এখনও ১১৬ জিম্মি হামাসের কাছে আটক রয়েছে। ৪১ জিম্মি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে হামাসের মিডিয়া অফিস থেকে জানিয়েছে, নুসিরাত ক্যাম্পে ইসরায়েলের বর্বর হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২১০ জনে এবং আহত হয়েছে চারশরও বেশি লোক।
ক্যাম্পের বাসিন্দা খলিল আল তাহরাবি পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেছেন, জিম্মি উদ্ধারের জন্যে তারা সবদিক থেকে বোমা হামলা শুরু করে।
এদিকে এর মাত্র কয়েকদিন আগে এই শরণাথী ক্যাম্পে জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলে  ইসরায়েলের হামলায় ৩৭ জন নিহত হয়েছে।
এই স্কুলে ছয় হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনী আশ্রয় নিয়েছিল বলে সংস্থাটি জানিয়েছে।
জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস শনিবার বলেছেন, এ যুদ্ধে ফিলিস্তিনী শরণার্থী সংস্থার ১৩৫ জন নিহত হয়েছে যা একক কোন যুদ্ধে সর্বোচ্চ।
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে।
এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৬ হাজার ৮০১ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর