শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৩৭ পিএম, ২০২৪-০৬-২৯
আরাকান রাজ্যের মংডু এলাকায় জান্তা বাহিনী এবং আরাকান আর্মি যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে। পুরো মংডু জুড়ে এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে।
জান্তা সৈন্যরা গত ২৫ জুন সকালে এলাকাটিতে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। নাফ নদী থেকে জান্তার একটি সামরিক জাহাজ থেকে জনবহুল এলাকা লক্ষ্য করে ক্রমাগত আর্টিলারি শেল নিক্ষেপ করা হচ্ছে। যুদ্ধবিমানগুলিকে দিনে ও রাতে শহরের উপর দিয়ে উড়তে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আরাকানি সংবাদমাধ্যম নারিঞ্জারা নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মংডু শহরের চারপাশে কিছু প্রতিরক্ষামূলক অবস্থান তৈরি করে আরাকান আর্মি যোদ্ধাদের শহরে প্রবেশে বাধা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল জান্তা বাহিনী। তদের সেই প্রতিরক্ষা লাইন ভেঙে দেওয়ার জন্য আরাকান আর্মি স্থল আক্রমণের পাশাপাশি ড্রোন এবং আরপিজি হামলা করে যাচ্ছে।
জান্তা সৈন্যরা মায়ো মা কা নিন তান ওয়ার্ডে বাংলা মঠ এবং সমাজকল্যাণ ত্রাণ ও পুনর্বাসন অফিসে অবস্থান নিয়েছে। কিছু সৈন্য লেট থার এবং কু লা বার মুসলিম গ্রামে অবস্থান করছে।
আরাকান আর্মি মূলত শহরটি ঘিরে ফেলছে যদিও জান্তার বিমান বাহিনী তাদের বাধা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে।
বাংলাদেশ ও মিয়ানমার সরকার ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ ও মিয়ানমারের মংডুর সঙ্গে সীমান্ত বাণিজ্য চালু করেছিল। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই-সংঘর্ষের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited