শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি : | ০৫:৪০ পিএম, ২০২৪-০৬-৩০
কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২৯ জুন) রাতে এই অভিযান চালানো হয়।
আজ রবিবার (৩০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
র্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার জনৈক সালামত উল্লাহর পৈত্রিক পাকা বসতঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ওই স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
র্যাবের অভিযানিক দল ওই এলাকার জনৈক সালামত উল্লাহর পৈত্রিক পাকা বসতঘরের সামনে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি ঘর থেকে বের হয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ৩ জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং তাদের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পরে ওই বসতঘরের শয়ন কক্ষের খাটের নিচে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, টেকনাফ সদরের বরইতলীর নুর আলমের ছেলে সালামত উল্লাহ (২৪), মায়ানমার মংডু বুচিদংয়ের সব্বির আহম্মদের ছেলে হারুন আমিন (১৯) ও একই এলাকার আলী আকবরের ছেলে আসমত উল্লাহ (১৮)।
উদ্ধারকৃত আলামতসহ আটক ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় এজাহার দাখিল করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited