বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ে পানিবন্দিদের নিকট ত্রান সামগ্রী বিতরণ 

ষ্টাফ রিপোর্টার :    |    ০৫:৪৮ পিএম, ২০২৪-০৭-০৬

মীরসরাইয়ে পানিবন্দিদের নিকট ত্রান সামগ্রী বিতরণ 

আষাঢ় মাসের লাগাতার বৃষ্টি ও পাহাড়ি ঢলে মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে পানিবন্দি মানুষের মাঝে ৫ জুলাই (শুক্রবার) ত্রাণ সামগ্রী চিড়া, মুড়ি, মিঠা, পানি ও বিস্কুট বিতরণ করেছেন (চট্টগ্রাম-১) আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান (এমপি)।
সম্প্রতি বৃষ্টির পানিতে মীরসরাই উপজেলার খৈয়াছড়া ও ইছাখালী ইউনিয়নের বেশ কিছু নিচু জায়গা জলাবদ্ধতায় মানুষের বাড়ীর আঙিনা, রাস্তা, রান্না ঘরের চুলা ডুবে যায় এতে বেশ কিছু পরিবারের মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পানি প্রবাহের খাল, বক্স কালভার্ট, মৎস্য পুকুর, খালে বাঁধ, যত্রতত্র বাড়ী নির্মাণ ও ভরাটের ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে যায় দাবী করেন পানিবন্দি বেশ কিছু পরিবারের সদস্যরা। 
এছাড়া ইছাখালীর আরএস রেকর্ডের ভূমির মালিকানা রয়েছে এমন ভূমি নদী ভাঙনের ফলে পুনরায় জেগে উঠলে পানি প্রবাহের দিক পরিবর্তন করায় এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিগত ৫-৬ বছর যাবত। এমন পরিস্থিতির সমাধানে আরএস জরিপের খাল, বিএস জরিপের কোম্পানীনগর, উত্তর ইছাখালী মৌজার সিট এবং পশ্চিম ইছাখালী মৌজার ১নং সিটের রেকর্ড অনুযায়ী দাগের খাল ও বক্স কালভার্ট সংলগ্ন পানি প্রবাহের বেদখল হওয়া ভূমিগুলো শনাক্ত করে বেদখল ভূমিতে জবরদখল করা লোকদের মালিকানার দলিলপত্র, দাগ, খতিয়ান যাচাই-বাছাই করে ভূমির শ্রেণী পরিবর্তন করা লোকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে এমন ভোগান্তির স্থায়ী সমাধান হবে বলে জানান ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দিন রাকিব। 
জলাবদ্ধতার কবলে পড়া মানুষের দূর্ভোগের করুণ পরিস্থিতি পরিদর্শনে গিয়ে গতকাল শুক্রবার দুপুরে ইছাখালীর (টেকেরহাট) চুনিমিঝির টেক গ্রামে ও  খৈয়াছড়ায় মাহবুব উর রহমান (এমপি) বলেন, ‘আমি যখনই খবর পেয়েছি যে আমার এলাকার কিছু পরিবার পানিবন্দি অবস্থায় আছেন আমি তাৎক্ষণিক এলাকায় আসি। তাদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করেছি। আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি, কিভাবে জলাবদ্ধতা নিরসন করা যায় এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবো। আমি মনে করেছি এটা আমার দায়িত্ব। যেহেতু আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবক নির্বাচিত করেছেন, তাই আপনাদের সবাইকে নিয়ে আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার 'স্মার্ট বাংলাদেশ' গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করবো ইনশাআল্লাহ।'
এ সময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এনায়েত হোসেন, ইছখালী ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা, খৈয়াছড়া ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এরাদুল হক নিজামী, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেজবাউল আলম, ইছাখালী ও খৈয়াছড়া ইউনিয়নের ইউপি সদস্যগণ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের  স্থানীয় নেতা কর্মীগণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যৃগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বর্ষীয়ান রাজনীতিবিদ বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর দৌহিত্র দারিউস রহমান, সুলাইমান রহমান প্রমুখ।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর