শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:১৯ এএম, ২০২৪-০৭-১৫
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননার অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। তাদের বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।
রোববার (১৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে মাঝপথে শাহপরাণ হলের সামনে ছাত্রলীগের বাধার সম্মুখীন হন। এছাড়া বঙ্গবন্ধু হলের অভিমুখে ছাত্রলীগও বিভিন্ন স্লোগান দিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বের হতে বলে।
ছাত্রলীগের বাধার পর সাময়িক সময়ের জন্য মিছিল স্থগিত হলেও পরে আবারও মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এরপর মিছিলটি ক্যাম্পাসের দিকে রওনা দিলে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে ফের বাধাপ্রাপ্ত হয়। তখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে শাহপরাণ হলের দিকে রওনা দেন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত আবাসিক ছাত্রী হল সামাদ হাউসেও স্লোগান দেন শিক্ষার্থীরা।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (জাবি) একই ধরনের কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
চীন সফর নিয়ে রোববার (১৪ জুলাই) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এটা আমার দেশবাসীর কাছে প্রশ্ন। তাদের অপরাধটা কী?’
মূলত এরই পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন বলে সংগঠকরা দাবি করেছেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited