বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

রামুতে ওয়ার্ল্ড ভিশনের নাম ভাঙ্গিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ  

কক্সবাজার, প্রতিনিধি :    |    ০৮:৪৯ পিএম, ২০২৪-০৮-১৪

রামুতে ওয়ার্ল্ড ভিশনের নাম ভাঙ্গিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ  

আব্দুল আলীম নোবেল 
কক্সবাজার রামুতে বেসরকারী এনজিও সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর রামু এরিয়া ম্যানেজার মোঃ মিজানুর রহমান এর পরোক্ষ সহযোগিতায় ও সংস্থার নাম ভাঙ্গিয়ে শতশত নারী ও কিশোর কিশোরীদের বিনামূল্যে জনপ্রতি চাউল, ডাল, চিনি, তেল ইত্যাদি ১৫ ধরনের মালামাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী পুরুষ এবং  তাদের  (ছেলে মেয়ে) কিশোর কিশোরীদের লেখা পড়ার উপকরণ দেওয়ার  আশ্বাস দিয়ে জনপ্রতি ২,৫০০টাকা উত্তোলন করে প্রায় ৬/৭ লক্ষ টাকার প্রতারণা করেছে রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন ভোক্তভোগিরা। 
ভুক্তভোগীরা  অভিযোগে জানা যায়  রামু ফতেখাঁরকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড সিকদার পাড়ার আসমা বেগম, মুসলিমা বেগম ও রামু আকতার হোসেন গ্রুপের ২০ জন সদস্যদের কাছ থেকে ২৫০ জন হইতে ৬,২৫০০০ টাকা ও কাউয়ারখোপ ইউনিয়ন'র লর্ড উখিয়ারঘোনা জহুরা বেগম গ্রুপের ২৭ জন হতে জন প্রতি ২৫০০ টাকা করে ৬৭,৫০০ টাকা প্রদান করেন। এছাড়া চাকমারকুল, জোয়ারিয়ানালা, কাউয়ারখোপ, গর্জনিয়া,কচ্ছপিয়ার হাজারো নারী পুরুষ, কিশোর কিশোরীদের থেকে লক্ষ লক্ষ টাকা গ্রুপ করে টাকা নিয়ে রামু ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর শ্রীকুল ৫নং ওয়ার্ডের জাহেদ ইসলামের স্ত্রী  সেলিনা আক্তার, জাহেদ ইসলাম, শাহীন সরওয়ার বাবু, ইসমাত আরা, আলতাফ মিয়া সওদাগরের ছেলে সাবের আহমদের হাতে দেন বলে জানান । অভিযুক্ত ব্যক্তিদের নিকট  ভুক্তভোগিরা অধিক মালামালের আশায়  দীর্ঘ ১ বছর পূর্বে   এলাকার শত শত নারী ও কিশোর কিশোরীদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করেছেন রামু থানায়।
অভিযোগ দায়ের করার পর রামু থানা এস আই সুনয়ন বড়ুয়া অভিযুক্ত ব্যক্তিদের থানায় আসার জন্য বললে ও না আসায় শত শত নারী পুরুষ, কিশোর কিশোরীরা তাদের টাকা ফেরত পাওয়ার আসায় পরে কক্সবাজার সদর - রামু -ঈদগাহ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের বাসায় গেলে তিনি অসহায় নারীদের কথা শুনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আস্বস্ত করেছেন বলে জানা গেছে।  
এনজিও ওয়াল ভিশন দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের মাঝে বিভিন্ন রকমের মিথ্যা অজুহাত দেখিয়ে   হয়রানি ও প্রতারনা করার অভিযোগ রয়েছে কতিপয় ওয়াল ভিশনের ম্যানেজার মিজানুর রহমানের বিরুদ্ধে। তার সাথে অনেক বার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাহাকে পাওয়া যাইনি। 
এই সব নারীরা গত ১৪  জুলাই তাদের টাকা ফেরত পাওয়ার জন্য রামু থানা অফিসার ইনচার্জ ওসি বরাবর অভিযোগ দায়ের করেছেন বলে জানান অসহায় পরিবারের সদস্যরা। এরপর গত ২৯ শে জুলাই রামু থানায় অভিযুক্তদের আসার জন্য নলা হলেও এরা আসেন নি। এই ব্যাপারে রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান,  ভুক্তভোগী মহিলাদের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে  এস আই সুনয়ন বড়ুয়াকে দায়িত্ব দিয়েছেন বলে জানান।
 ভুক্তভোগী আসমা বেগম, জহুরা বেগম,মুসলিমা বেগম, আকতার সহ আরো ভুক্তভোগীরা তাদের দেওয়া টাকা গুলো ফেরত পাওয়ার জন্য রামু উপজেলা নির্বাহী অফিসার, এনজিও ওয়াল ভিশন  সংস্থা বরাবর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের  করেছেন বলে জানিয়েছেন। ভুক্তভোগী পরিবার অভিযোগে জানান  ফতেখাঁরকুল শ্রীকুল ৫নং ওয়ার্ডে জাহেদ ইসলামের স্ত্রী সেলিনা আক্তার, জাহেদ ইসলাম, শাহীন সরওয়ার বাবু, ইসমাত আরাসহ আলতাফ মিয়া সওদাগরের ছেলে সাবের আহমেদ হাতে দেওয়া টাকা গুলো ফেরত পাওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের  হস্তক্ষেপ  কামনা সহ অভিযুক্ত সন্ত্রাসী প্রতারক অর্থলোভী ব্যক্তিরা দীর্ঘদিন যাবত এলাকার সহজ সরল মানুষ কে এনজিও  ওয়াল ভিশন সংস্থার কথা বলে রামু উপজেলার ৫টি ইউনিয়ন থেকে নারী পুরুষ, কিশোর কিশোরীদের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে এনজিও ওয়ার্ল্ড ভিশনের কর্মকাণ্ড তদন্ত পূর্বক অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অসহায় পরিবারের সদস্য বৃন্দ।
 

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর