বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম 

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:২৪ পিএম, ২০২৪-০৯-২২

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম 

চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম ছাত্র-জনতার অভ্যুত্থানকালে গত জুলাই-আগস্ট মাসে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা সেবা দিতে আজ ঢাকায় পৌঁছেছে। 
চীনের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ওয়েস্ট চায়না হসপিটালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত চিকিৎসক দলটি কুনমিং থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে। 
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিজিএইচএস) শেখ সায়েদুল হক বিমানবন্দরে দলটিকে  স্বাগত জানান।
মেডিকেল টিমকে স্বাগত জানানোর পর রাষ্ট্রদূত  ইয়াও ওয়েন বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে চীনা সরকার বাংলাদেশে জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। 
তিনি বলেন,‘"একটি ব্যাপক কৌশলগত সহযোগিতার অংশীদার হিসাবে, চীন সংহতি স্বরূপ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।  এই মেডিকেল মিশন দুই দেশের  জনগণের মধ্যেকার গভীর সম্পর্কের বন্ধন আরো সুদৃঢ় করবে।’ 
চীনা রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে পাঠানো প্রথম জরুরি মেডিকেল টিমটি দ্বিপাক্ষিক অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি আরও বলেন,বাংলাদেশের চাহিদার ভিত্তিতে আহতদের জরুরী মানবিক সেবার প্রয়োজনে আরো মেডিকেল টিম ও জরুরি চিকিৎসা সরবরাহ পাঠানো  হতে পারে। 
রাষ্ট্রদূত সাম্প্রতিক ছাত্র-গণআন্দোলনে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
তিনি আন্দোলনে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দুই দেশের  মধ্যে সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। 
চীনের ন্যাশনাল ইমার্জেন্সি মেডিকেল টিমের প্রধান ডং কিয়ান জানিয়েছেন, এই মেডিকেল টিমে সাধারণ সার্জারি, ট্রমা কেয়ার, অর্থোপেডিকস, পুনর্বাসন, ক্রিটিকাল কেয়ার ও চক্ষু চিকিৎসায় বিশেষায়িত চিকিৎসক রয়েছেন। 

তিনি বলেন, চীনের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়, চায়না ইন্টারন্যাশনাল  ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সী (সিআইডিসিএ) এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ সহযোগিতায় এ টিম এখানে এসেছে।  
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ সায়েদুল হক জরুরি চিকিৎসক দল পাঠানোর জন্য চীনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

রিটেলেড নিউজ

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর