বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

রাজধানীসহ দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি !! ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সেনাবাহিনী পেলেও হয়নি উন্নতি 

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৩৩ পিএম, ২০২৪-০৯-২৮

রাজধানীসহ দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি !! ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সেনাবাহিনী পেলেও হয়নি উন্নতি 

কামাল চৌধুরী

** থানা চালু হলেও কাজ শুরু হয়নি পুরোপুরি। ** যানবাহন ও নিজেদের নিরাপত্তার  অভাবে পুলিশের কার্যক্রম শীতিল।  ** উচ্চ পর্যায়ের কর্মকর্তারা নিজেদের আখের ঘোচাতে অধিক ব্যস্ত। ** ডিএমপিরতে অদক্ষ ও নতুন মুখ। রাজধানীসহ দেশজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। বৃদ্ধি পেয়েছে খুন,ছিনতাই, রাহাজানি, দখলবাজী,লুটপাট, ডাকাতি,মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় সহ নানামুখী অপরাধ অপকর্ম। খুনের শিকার হচ্ছেন সেনাবাহিনীর কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ। পাড়া মহল্লায় এবং অলি-গলিতে কিশোর গ্যাংএর অপতৎপরতার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে নতুন মুখের নানান অপরাধী। ওরা ইচ্ছে মতো যারেতারে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বানিয়ে করছেে নাজেহাল। লুটেপুটে নিচ্ছে সর্বত্র। ওরা নিজেদের পরিচয় দিচ্ছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সাবেক বা বর্তমান নেতাকর্মী বলে। 
রাস্তায় আগের মতো পুলিশের নেই কোনো উপস্থিত। যারাও আছে তাদের নেই কোনো তৎপরতা। পুলিশের টহল- তল্লাশীও চোখে না পড়ার মতো। মাঝে মধ্যে সেনাবাহিনীর ২/৩ টি গাড়ি চলাচল করলেও নেই চোখে পড়ার মতো কার্যক্রম। মহল্লার অলিগলিতেতো কখনোই প্রবেশ করেছেনা সেনাবাহিনীর দল। এতে সাধারণ মানুষের কাংকিত প্রত্যাশা হচ্ছেনা পুরন। পাশাপাশি পুলিশও না থাকায় অপরাধী চক্রের অপতৎপরতা বৃদ্ধি পেয়েই চলেছে। থানায় সাধারণ ডায়েরী ও মামলা করা গেলেও বেশির ভাগ ঘটনায় আসামি গ্রেফতার হচ্ছে না। পুলিশকে কাজে ফেরানোর তেমন উদ্যোগও দেখা যাচ্ছে না। 
গত ৫ আগষ্ট ছাত্র জনতার অভ্যুথখানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড়  মাসের অধিক সময় অতিক্রম করলেও থানা পুলিশের কার্যক্রম পুরোদমে চালু হয়নি। 
বিশেষ করে  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) অধিন রয়েছে থানার সংখ্যা ৫০ টি। রয়েছে শতাধিক পুলিশ ফাড়ী। 
ডিএমপির একাধিক সূত্র জানায়, গত ৫ ও ৬ আগষ্ট ২১ থানা সহ পুলিশের ২১৬ স্হাপনায়  হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। আগুনে পুড়ে যায় ১৩ টি থানা। পুড়িয়ে দেওয়া দেওয়া হয়েছে পুলিশের বেশ কিছু টহল গাড়িও। থানা ভবন গুলোর মেরামতের কাজ চলছে। যাত্রাবাড়ী, ভাটারা,মিরপুর মডেল থানার ভবন গুলো বেশি ক্ষতি গ্রস্ত হয়েছে। এই তিন থানার কাজ চলছে অন্য জায়গায় অস্হায়ী কার্যালয়ে।
আওয়ামী লীগ সরকার পতনের পর আইজিপি এবং ডিএমপির কমিশনার সহ শীর্ষস্হানীয় সব পদে নতুন নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে এবং হচ্ছে। আইজিপি সহ অনেক শীর্ষ কর্মকর্তাকে ফোর্স রিটায়ার্ডমেন্টে পাটানো হয়েছে যা রয়েছে চলমান। এক পর্যায়ে পুলিশ বাহিনীর মাঠ পর্যায়ে থেকে সর্বোচ্চ পর্যায়ে দক্ষ- কর্মট এবং অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তার অভাব অথিতের যে-কোন সময়ের বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। 
ডিএমপি সহ সকল মেট্রোপলিটন এবং জেলা পর্যায়ের থানার ওসি থেকে কনষ্টেবল পর্যায়ে পর্যায়ক্রমে বদলি করা হচ্ছে। এ নিয়ে ডিএমপির কনষ্টেবল থেকে ডিআইজি পর্যন্ত ২৬ পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেননি। 
ডিএমপির একধিক সুত্র আরো জানায়, পুলিশের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, ডিএমপিতে আওয়ামী লীগ সরকারের সময়ে  পদায়ন পাওয়া কোনো পুলিশ সদস্যদের রাখা হবেনা। ডিএমপির কর্মকর্তারা বলেন, পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় ইউনিট ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখানে কাজ করতেন প্রায় ৩৪ হাজার পুলিশ সদস্য।  ডিএমপিতে সবচেয়ে দক্ষ কর্মকর্তা ও সদস্যদের পদায়ন করা হয়।  কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দক্ষতার বদলে দলীয় ও আঞ্চলিক আনুগত্য, শিক্ষাজীবনে ছাত্রলীগ করা এবং বৃহত্তর গোপালগঞ্জ, বৃহত্তর ময়মনসিংহ সহ কিশোরগঞ্জের কর্মকর্তা ও সদস্যদের পদায়ন করা হয়েছিল। বর্তমান অন্তবর্তিকালিন সরকার দায়িত্ব নেওয়ার পর ডিএমপির বড় বড় পদে পরিবর্তন এসেছে। যদিও ডিএমপির কমিশনার কিশোর গঞ্জেরই সন্তান। 
ডিএমপির সূত্র জানায়,  ওসি হিসেবে কাজের অভিজ্ঞতা নেই এমন কিছু কর্মকর্তাদের ডিএমপির থানা গুলোর দায়িত্ব দেওয়া হয়েছে। এতে বড় কোনো আন্দোলন, জমায়েত মোকাবিলায় তাঁরা কতোটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবেন, সে বিষয়ে অবশ্য প্রশ্ন রয়েছে।
ডিএমপির একাধিক কর্মকর্তা বাংলাদেশের আলোকে বলেন, অস্থায়ী কার্যালয়ে বসে মামলা ও জিডি নেওয়া যায়, কিন্তু গাড়ি না থাকলে পুলিশ তাদের দৈনৈন্দিন রোটিন ওয়ার্ক করবে কি ভাবে? রাস্তায় পুলিশের উপস্থিতি যতো দিন না বাড়বে,ততো দিন পুলিশি ব্যবস্থা স্বাভাবিক হবে না।
পুলিশ কর্মকর্তাদের অভিযোগ, এক শ্রেণীর কর্মকর্তাগন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের জনস্বার্থে সক্রিয় করার চেয়ে বাহিনীর শীর্ষস্হানীয় কর্মকর্তাগনও বেশি ব্যস্ত হয়ে পড়েছেন বদলি বা পদোন্নতি নিয়ে। 
তাই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাভাবিক হতে সময় লাগবে। 
পর্যবেক্ষক মহলের অভিমত, এসব সার্বিক বিষয় নিয়ে জনস্বার্থে এবং অন্তবর্তিকালিন সরকারের ভাবমূর্তি রক্ষা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি দেওয়া জরুরী।

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর