শিরোনাম
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার | ০৭:০৫ পিএম, ২০২৪-১০-১১
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেলার সদর উপজেলা ও রামু উপজেলা নিয়ে বিস্তৃত। এর আয়তন ১৭২৯ হেঃ। এখানকার বনের প্রকৃতি হলো ক্রান্তিয় চিরহরিৎ বন। এটি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধিক্ষেত্রাধীন। এ উদ্যানের চারপাশে প্রায় ৮৪২৭টি পরিবার বসবাস করে। যারা এ বন থেকে সম্পদ আহরনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এছাড়াও রোহিংগা শরনার্থীদের অনুপ্রবেশের কারণে এখানে বনের ভূমি জবর দখল, জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্রতা, শিক্ষার অভাব এবং সুপেয় পানির অভাব দিনে দিনে তীব্রতর হচ্ছে। বন বিভাগ এ জাতীয় উদ্যানটি সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রম করছে।
এ উদ্যানে ৫০টির ও বেশী গাছ দেখা যায় এবং বহু ঔষধি গুন সম্পন্ন লতাগুল্ম পাওয়া যায়। এখানে প্রায় ৫৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায় যার মধ্যে বানর, হনুমান ইত্যাদি উল্লেখ যোগ্য। এছাড়াও ২৮৬ প্রজাতির পাখি দেখা যায়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো-পাহাড়ী ময়না, টিয়া ইত্যাদি। প্রায় ৫৬টি প্রজাতির সরিসৃপ ও উভয় চর প্রাণীর দেখা পাওয়া যায়।
ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক মাহমুদ দিদার বলেন, এই জাতীয় উদ্যানে অন্যতম আকর্ষণ হচ্ছে হিমছড়ি ঝর্ণা ও সিঁড়ি বেয়ে উপরে উঠে সাগর দেখা।
উত্তর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সমীর দাশ বলেন, বাগানটিতে নানা জাতের গাছ লাগিয়ে পর্যটকদের কাছে আরো আকর্ষণিয় করে তোলা আমাদের লক্ষ। ইতোমধ্যে আনেক জাতের গাছ রোপণ করা হয়েছে।
কক্সবাজার শহর থেকে খুব সহজে যেকোন যানবাহনে সড়ক পথে হিমছড়ি যাওয়া যায়। এখানে বন বিভাগের রেষ্ট হাউস রয়েছে। যা পূর্ব অনুমতি সাপেক্ষে ব্যবহার করা যায়।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited