শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৬:৩১ পিএম, ২০২৪-১০-১৬
ফেনী জেলা সদর হাসপাতাল এলাকা থেকে ছিনতাই হওয়া মিশুক গাড়ি উদ্ধার সহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল।
র্যাব জানায়, ফেনী সদরের নাজমা আক্তার (৩৩) তিনি মাথিয়ারা এলাকার বাসিন্দা এবং মিশুক গাড়ি ভাড়া দিয়ে তিনি দৈনিক কিছু টাকা আয় করতেন। গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ১৭:৪৫ ঘটিকায় চালক মোঃ সুমন হোসেন ফেনী শহরের ট্রাংক রোড হতে ০৩ জন যাত্রী নিয়ে সোনাপুর এর উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে ফেনী পলিটেকনিক্যাল ইন্সটিটিউট সংলগ্ন ফলেশ্বর রোডে মিশুক গাড়ির যাত্রীবেশী ছিনতাইকারী প্রস্রাব করার অজুহাতে গাড়ি চালককে থামাতে বলে। গাড়ি থামালে অপর দুই যাত্রীবেশী ছিনতাইকারী তাৎক্ষনিকভাবে মিশুক গাড়ির চালককে পিছন থেকে গামছা দিয়ে তার মুখ বাঁধার চেষ্টা করে। তখন চালক চিৎকার চেঁচামেচি করে উঠলে ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি চলতে থাকে। এক পর্যায়ে ছিনতাইকারী দলের প্রধান রবিন সুমনের বাম হাতের আঙুলে কামড় দিলে সে মাটিতে পড়ে যায়। চালক সুমন মাটিতে পড়ে হাতে ও পায়ে জখমপ্রাপ্ত হয়। এসময় চালককে তার অন্ডকোষে চাপ দিয়ে মেরে ফেলার চেষ্টা করলে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ছিনতাইকারী দলের প্রধান রবিনকে হাতেনাতে আটক করে এবং মোঃ শাকিল কৌশলে পালিয়ে গেলেও অপরজন মোঃ মেহেদী মিশুক গাড়িটি ছিনতাই করে হাঙ্কার রোড দিয়ে বিরিঞ্চি অভিমুখে যাত্রা করে। পরে মিশুক চালক ঘটনাটি গাড়ির মালিককে জানালে তিনি তাৎক্ষনিকভাবে রাতে বিষয়টি র্যাব-৭ এর সিপিসি-১, ফেনী ক্যাম্পে অবহিত করেন। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর আওতাধীন সিপিসি-১, ফেনী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার আনুমানিক ০০:৫০ ঘটিকায় ফেনী জেলার ফেনী মডেল থানাধীন সদর হাসপাতাল মোড় সংলগ্ন পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক একটি মিশুক গাড়ি এগিয়ে আসতে দেখে তা থামানোর সংকেত দিলে উক্ত মিশুক গাড়িটি না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা উক্ত মিশুক গাড়ি সহ আসামি মোঃ শাকিল মিয়া (২৩), মোঃ মেহেদী হাসান (২২)'কে গ্রেফতার করে এবং স্থানীয় লোকজনের হাতে আটক হওয়া প্রধান ছিনতাইকারী মোঃ হোসেন প্রকাশ রবিন (২৫), কে র্যাব হেফাজতে নেয়। গ্রেফতার রবিন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম শিলুয়া গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে ও শাকিল নেত্রকোনা জেলার দুগিয়া নয়াপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে এবং অপরজন পিরোজপুর জেলার জিয়া নগর থানার আমতলা গ্রামের মনির হাওলাদারের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো.শরীফুল উল আলম উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, এবিষয়ে মিশুক গাড়ির মালিক নাজমা আক্তার বাদী হয়ে গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited