বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে একে খান মোড়ে আবারো চাঁদাবাজদের তান্ডব, ছিনতাই ২ লাখ টাকা 

ষ্টাফ রিপোর্টার :    |    ০৩:৩৯ পিএম, ২০২৪-১০-১৭

চট্টগ্রামে একে খান মোড়ে আবারো চাঁদাবাজদের তান্ডব, ছিনতাই ২ লাখ টাকা 

চট্টগ্রামের এ কে খান মোড়ে জননী ডিপার্টমেন্টাল ষ্টোরে বুধবার(১৬ অক্টোবর) রাত ১১ টায় আওয়ামী সুবিধাভোগী চাঁদবাজরা ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও আশপাশের প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে এর  প্রমাণ মিলেছে। বুধবার রাত ১১ টার দিকে নগরীর এ.কে.খান মোড়ের হাজী ইদ্রিস আলী মার্কেটস্থ জননী ডিপার্টমেন্টাল ষ্টোরে আওয়ামী সুবিধাভোগী জনৈক আনোয়ার ও গুরাইয়্যার নেতৃত্বে চিহ্নিত কতিপয় সন্ত্রাসীরা  চাঁদা না দিলে ব্যবসা করতে দেবে না মর্মে প্রাণনাশের হুমকি দেয়। চাঁদা দিতে অপারগতা জানালে স্থানীয় সন্ত্রাসী-চাঁদাবাজ সিন্ডিকেটের আনোয়ার, গুরাইয়্যা,ইমন, ফোরকান,হান্নান,সাদ্দাম, ইউনুস, সেলিমসহ কয়েকজন ব্যবসা প্রতিষ্ঠানটিতে অর্তকিত হামলা করে ব্যবসায়ী মিজানকে মারধোর করে জোরপূর্বক ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। নিরাপত্তা নিয়ে শংকিত ব্যবসায়ীরা জানান, বিগত আওয়ামী সরকারের পতন পরবর্তী ভোল পাল্টে একই চাঁদাবাজ চক্রটি এলাকায় তাদের সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে। বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও  ছিনতাইয়ের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে।  বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত নতুন স্বাধীনতার এই কি তার প্রতিদান উল্লেখ করে এ.কে. খান মোড়ের ব্যবসায়ীরা প্রশাসনের কাছে  তাদের  নিরাপত্তাসহ সন্ত্রাসী চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার করে টাকা উদ্ধারের দাবী জানিয়েছেন। এসব আওয়ামী সুবিধাভোগী চিহ্নিত সন্ত্রাসীদের এখনি নিমূল না  করলে পরিস্থিতির আরো জটিল আকার ধারণ করবে। এদিকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্ধর্ষ ছিনতায়ের বিষয়টি জানালে এস.আই শাহনেওয়াজের নেতৃত্বে পাহাড়তলী থানার একটি তদন্ত টিম ইতিমধ্যে  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইয়ের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও টাকা উদ্ধার কিংবা কোন সন্ত্রাসীকে গ্রেফতার হয়নি মর্মে জানিয়েছেন উক্ত মার্কেটের ব্যবসায়ীরা।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর