শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৫৩ পিএম, ২০২৪-১০-১৯
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন ছুঁড়েছে হিজবুল্লাহ। শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কেসারিয়াতে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর এই হামলার ঘটনা নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার সময় নেতানিয়াহু ওই ভবনে ছিলেন না এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, শনিবার ভোরের দিকের উপকূলীয় শহর কেসারিয়া লক্ষ্য করে তিনটি ড্রোন ছুঁড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে দুইটি প্রতিহত করা গেলেও একটি ভবনে আঘাত হেনেছে। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, শুক্রবার রাতে লেবানন থেকে ছোড়া অন্তত ৫৫টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ভূখণ্ড অতিক্রম করেছে। এদের মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং বেশ কিছু খোলা মাঠে পড়েছে। তাছাড়া হাইফাতে একটি গাড়ি রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হলে এতে দুইজন আহত হয়।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited