শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৫:১৬ পিএম, ২০২৪-১০-২০
সিজোফ্রোনিয়া রোগে দীর্ঘ নয় বছর ধরে আক্রান্ত নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার নাউরি গ্রামের মৃত আমির হোসেন এর ২২ বছর বয়সী ছেলে মো: আশেক ইলাহী। পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের পতেঙ্গায় সে পারিবারিক ভাবে চিকিৎসাধাধীন ছিল। গত ১৭ই অক্টোবর (বৃহস্পতিবার) কাউকে কিছু না বলে পরিবারের নিকট থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ভবঘুরে দিনযাপন করতে থাকে। একপর্যায়ে বারইয়ারহাট পৌর বাজার এলাকায় পাকিং করা একটি মোটরসাইকেলে বসে থাকতে দেখে স্থানীয়রা চোর সন্দেহে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ সে যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় এনে তার পরিচয় ও পরিবারের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে সে এলোমেলো জবাব দিতে থাকে। পরে পুলিশ তার মানসিক অবস্থা বুঝতে পারে এবং সে জানায় তার বাবা অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সিভিল কর্মকর্তা ছিলেন। ঠিকানা পেয়ে পুলিশ তার বিষয়ে পরিবারকে জানায়। খবর পেয়ে শনিবার পরিবারের লোকজন জোরারগঞ্জ থানায় এলে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাহফুজা জেরিন এর সহযোগিতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মো: জসিম উদ্দিনের মাধ্যমে তার পরিবারের নিকট সুচিকিৎসার জন্য হস্তান্তর করা হয়। এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, ‘নিখোঁজ একজন ভবঘুরে মানসিক ভারসাম্যহীন মানুষকে পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার মতো মানবিক সেবা করা বাংলাদেশ পুলিশের রুটিন কাজের একটি অংশ। অসুস্থ ছেলেকে ফিরে পেয়ে তার পরিবার অনেক খুশি।’
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited