শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ১০:২৮ পিএম, ২০২৪-১০-২১
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামিকে গ্রেফতার করে র্যাব-৭ চট্টগ্রাম এর একটি দল।
র্যাব জানায়, মামলার ভুক্তভোগী পেশায় একজন গার্মেন্টস কর্মী এবং সে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বসুন্ধরা ক্লাব সংলগ্ন এলাকায় বসবাস করতো। গত বছরের জানুয়ারি মাসে গার্মেন্টসে চাকুরির সুবাদে আসামির সাথে পরিচয় হয়। পরিচয়ের পর উভয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর চলতি বছরের ২১ মার্চ আসামি বিবাহ করার আশ্বাস দিয়ে চট্টগ্রামের পুরাতন চান্দগাঁও এলাকার একটি ভবনে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে একত্রে বসবাস করতে শুরু করে। এবছরের সেপ্টেম্বর মাসে ভাড়া বাসা পরিবর্তন করে চান্দগাঁও আবাসিক এলাকায় পূর্বের ন্যায় বসবাস করতে থাকে। আসামি বিবাহের আশ্বাস দিয়ে তাকে দীর্ঘদিন ধর্ষণ করে এবং তাকে বিবাহের জন্য আসামিকে অনুরোধ করলে সে বিবাহ করতে অস্বীকৃতি জানালে এ ঘটনায় সিএমপি'র চান্দগাঁও থানায় একটি ধর্ষণ মামলা হয়। মামলার একমাত্র পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করলে একপর্যায়ে মামলার পলাতক আসামি চট্টগ্রামের চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় অবস্থানের খবর পায় র্যাব। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে আসামি মোহাম্মদ শফিউল আলম (২৯), কে গ্রেফতার করা হয়। সে চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার শমসের পাড়া গ্রামের মাহাবুব আলমের ছেলে। র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. শরীফুল উল আলম 'দৈনিক আমাদের বাংলা'কে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন এবং আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সিএমপি'র চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্থান্তর করা হয়।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited