শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৭:০৪ পিএম, ২০২৪-১১-২৪
র্যাবের অভিযানে দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবাল চৌঃ প্রকাশ বাটি ইকবাল’কে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে র্যাব এর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাঙ্গুনিয়া থানার ধামাইরহাট বাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে আসামি ইকবাল চৌঃ প্রকাশ বাটি ইকবাল'কে (৩৫) গ্রেফতার করে। সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার লালানগর গ্রামের নূর মিয়ার ছেলে। গ্রেফতার আসামি’কে জিজ্ঞাসাবাদ সে রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে। এছাড়াও তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা এবং হত্যা চেষ্টার আরো তিন মামলার তথ্য রয়েছে। সে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ পাঁচ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রবিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited