শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৯:১২ পিএম, ২০২৪-১১-২৮
রাজশাহী বিভাগীয় এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) কর্তৃক "উগ্রবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা" শীর্ষক এক আলোচনা সভা গত ২৭ শে নভেম্বর (বুধবার) রাজশাহী সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় এটিইউ'র এ্যাডিশনাল ডিআইজি নাজমা সুলতানা হোসেন এঁর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর হায়দার চৌধুরী, ডিআইজি (প্রশাসন), এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মু. যহুর আলী, অধ্যক্ষ, রাজশাহী সরকারি কলেজ, প্রফেসর ড. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ, রাজশাহী সরকারি কলেজ, মোঃ নাবিদ কামাল শৈবাল, পুলিশ সুপার (অপারেশন্স) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী, মোঃ নাসির উদ্দিন যুবায়ের, উপ-পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
উগ্রবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত এই সভায় ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মোশারফ হোসেন, সম্মান ৩য় বর্ষ, ভূ-গোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ এবং মোঃ শাহাদত হোসেন, ৩য় বর্ষ, আরবী বিভাগ, রাজশাহী কলেজ।
আলোচনা সভায় উপস্থিত বক্তাগণ এবং প্রায় ৪৫০ জন ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা উগ্রবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে সকলকে সার্বিকভাবে সচেতন হওয়া এবং নিজ নিজ অবস্থান হতে উদ্যোগী হওয়ার আহবান জানান। সচেতনতা, দেশপ্রেম ও নৈতিকতায় উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : খোরশেদ আলম,বাঘাইছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙামাটির জনপ্রিয় পর্যটন অঞ্চল সাজেকের চাইল্যাতলী ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে সà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited