শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৫:২৬ পিএম, ২০২৪-১২-০২
ফেনীর সদর থানা এলাকায় গত ২৯ শে নভেম্বর (শুক্রবার) কালিদহ উচ্চ বিদ্যালয় মাঠে কালিদহ গ্রাম ও হাফিজিয়া গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে একটি ফাউলকে কেন্দ্র করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে ব্যবসায়ী জহিরুল ইসলাম হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় দু'জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল। গ্রেফতারকৃত আসামিরা হলেন বেলায়েত হোসেন রিয়াজ (২৬), সে ফেনীর টঙ্গিরপাড় এলাকার আব্দুস সবুর মিয়ার ছেলে ও অপর জন একই এলাকার একরামুল হকের ছেলে ইব্রাহিম প্রকাশ রিয়েল (২২)। এবিষয়ে র্যাব-৭ এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সম্প্রতি ফুটবল খেলায় প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী হত্যাচেষ্টা মামলার ২নং এজহারনামীয় পলাতক আসামিকে ফেনীর এসএসকে রোড় এলাকা হতে এবং ৪নং এজাহারনামীয় পলাতক আসামিকে ফেনী পৌরসভা সংলগ্ন সালাউদ্দিন মোড় এলাকায় হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার দু'জনকে ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited