শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৮:৪৩ পিএম, ২০২৪-১২-০৩
ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে গত ৪ আগষ্ট (রবিবার) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সিএনজি চালক আবদুর রব'কে গুলিবর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার ৮৪নং এজাহারনামীয় পলাতক আসামি ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নূর আলম বিপ্লব'কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।
এ বিষয়ে র্যাব-৭ এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে সিএনজি চালক আবদুর রব হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ফেনীর দাগনভূঁইয়া পৌরসভা জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি নুর আলম বিপ্লব'কে (৪৮) গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। সে ফেনীর দাগনভূঁইয়া থানার এনায়েতনগর গ্রামের আজিজুল হক সরকারের ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাকে ফেনীর দাগনভূঁইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited