শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৯:২৭ পিএম, ২০২৪-১২-১০
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জসিম উদ্দিন প্রকাশ রানা’কে দীর্ঘ ১৩ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার রেলওয়ে স্কুল মোড় এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সোমবার রাতে ঔই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ জসিম উদ্দিন প্রকাশ রানা'কে (৩৬) গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। সে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম হাজীপাড়ার মৃত আঃ মালেক লেদুর ছেলে। এছাড়াও গ্রেফতারকৃত আসামি র্যাবকে জানায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর চট্টগ্রাম মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
র্যাব-৭ এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার তাকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited