শিরোনাম
খবর বিজ্ঞপ্তি : | ০১:০৩ পিএম, ২০২৫-০১-০৪
শুদ্ধ সংস্কৃতি সুস্থ মন এমন স্লোগানকে ধারণ করে ৩ জানুয়ারি শুক্রবার সকাল দশটায় চান্দগাওস্থ বেঙ্গল সঙ্গীত একাডেমির স্থায়ী কার্যালয়ে একাডেমির উদ্বোধন করা হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল দাশ। প্রতিষ্ঠানের প্রধান পরিচালক অসীম পান্ডের সভাপতিত্ব উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল দাশ।
উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ সেনাবাহিনীর ল্যন্স কর্পোরাল নয়ন সিংহ, পুলিশের এএসআই ইমন মজুমদার ও ট্রাস্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ টিএইচআরবি-র মহাসচিব, সাংবাদিক আবদুল্লাহ মজুমদার।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন লেখক-সাংবাদিক মামুন রাফী, একাডেমির তবলা শিক্ষক বাংলাদেশ বেতার টিভির শিল্পী ও বাংলাদেশ শিশু একাডেমির তবলা বিভাগের প্রধান শিল্পী পলাশ দেব, বাংলাদেশ বেতার টেলিভিশনের নিয়মিত শিল্পী, একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষিকা কন্ঠশিল্পী নিশা চক্রবর্তী,একাডেমির চারুকলা বিভাগ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক চিত্ত রঞ্জন মন্ডল, একাডেমির উপদেষ্টা ডা: রুপম রুদ্র, সদস্য অতুল প্রসাদ, নীহার দাশ, একাডেমির পরিচালক ঝুনু রুদ্র, উজ্জ্বল বিশ্বাস ও হাবিব ওয়াহীদ, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী সাইফুদ্দিন, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী লিটন নন্দী, শিল্পী উচ্ছ্বাস বড়ুয়া, শিল্পী মো: শামীম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে এবং অপসংস্কৃতি থেকে রেহাই পেতে সুষ্ঠু সংস্কৃতির কোনো বিকল্প নেই। বাচ্চাদেরকে মোবাইল ফোন ও ইন্টারনেট অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে মিউজিকের বিকল্প নেই। ইন্টারনেটের দুনিয়ায় সবাই মোবাইল আসক্ত, সে আসক্তি থেকে বাচ্চাদেরকে দূর রাখতে মিউজিকের বিকল্প আর নাই।
স্বাগত বক্তব্য রাখেন বেঙ্গল সংগীত একাডেমির অধ্যক্ষ ও পরিচালক বিটিভির নিয়মিত সংগীত শিল্পি নিশা চক্রবর্তী। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বেঙ্গল সংগীত একাডেমির নিয়মিত শিল্পি ও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন, পুরষ্কার বিতরণ এবং কেক কাঁটা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, একাডেমীর ছাত্র-শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন ।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited