শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ০৫:০৬ পিএম, ২০২৫-০১-১৩
সরাইল(বিবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া গ্রামে পলিথিন তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায়, এখানে অবৈধভাবে পলিথিন প্রস্তুত করা হচ্ছে। ১২ জানুয়ারি সকাল আনুমানিক ১২ টার সময় কারখানায়
মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থলে পলিথিন কারখানার মালিক মোঃ কামাল মিয়াকে আটক করা হয়।আটকৃত কারখানার মালিক কামাল মিয়ার বাড়ি চান্দুরা বিজয়নগর।এসময় কারখানার মালিককে
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় অভিযুক্ত করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থ প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন এ সময় উপস্থিত ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম । পলিথিন কারখানার সকল যন্ত্রপাতি জব্দ করা হয় এবং সিলগালা করা হয়। জব্দকৃত মালামাল সরাইল থানার জিম্মায় রাখা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited