শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:৪৪ পিএম, ২০২৫-০৬-২১
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি অধিকারের পক্ষে আন্দোলনে অংশগ্রহণের কারণে গত মার্চ মাস থেকে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে থাকা ফিলিস্তিনি অধিকারকর্মী মাহমুদ খালিলকে মুক্তির নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক।
শুক্রবার এই আদেশ দেন নিউ জার্সির একটি ফেডারেল আদালত, যেখানে খালিলের আইনজীবীরা তার আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছেন।
তবে এই আদেশ তার দেশান্তর প্রক্রিয়ার আইনি লড়াই থেকে আলাদা, যা এখনও অভিবাসন আদালতে চলমান থাকবে।
খালিল যিনি যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা তাৎক্ষণিকভাবে মুক্তি পাচ্ছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
তিনি হলেন প্রথম পরিচিত কোনো অধিকারকর্মী যাকে শিক্ষার্থীদের প্রতিবাদে অংশগ্রহণের কারণে ট্রাম্প প্রশাসন আটক করে এবং যার অভিবাসন অনুমোদন বাতিল করে।
তার মামলা পুরো যুক্তরাষ্ট্র জুড়ে দৃষ্টি আকর্ষণ করে, বিশেষ করে তখন, যখন কর্তৃপক্ষ তাকে এপ্রিলে তার প্রথম সন্তানের জন্মের সময় উপস্থিত থাকার সুযোগও দেয়নি।
আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited