শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২২ পিএম, ২০২৫-০৬-২১
রাসেল রানা, বকশীগঞ্জ জামালপুর :
জামালপুরের বকশীগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার বিকালে জামায়াতের সাধুরপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে কেবি মডেল উচ্চ বিদ্যালয়ে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।
ইউনিয়ন জামায়াতের আমির আতিকুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বায়তুল সম্পাদক আবদুল আজিজ, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, কর্ম পরিষদ সদস্য মিজানুর রহমান, যুব বিভাগের সভাপতি কারিমুল ইসলাম প্রমুখ।
কর্মী সম্মেলনে জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি নাজমুল হক সাঈদী বলেন, অনেক দলের নেতারা নির্বাচনে অঢেল টাকা খরচ করে নির্বাচিত হওয়ার পর দুর্নীতি করে সেই টাকা তোলা হয়। এবার আর তা চলবে না।
তাই তিনি ইনসাফ প্রতিষ্ঠায় সৎ ও ন্যায় পরায়ন প্রার্থী খুঁজে নিতে ভোটারদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও জুলাই হত্যার বিচার এবং শেখ হাসিনার বিচার নিশ্চিত না করে কোন নির্বাচন হবে না।এসময় তিনি নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি গ্রামে নির্বাচনী গ্রাম কমিটি গঠনের পদক্ষেপের কথা জানান।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited