বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে বন্দুক তাক করে হামলার চেষ্টা, অভিযুক্ত ওয়ার্ড বিএনপি সভাপতি! 

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:০৬ পিএম, ২০২৫-০৬-২৫

চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে বন্দুক তাক করে হামলার চেষ্টা, অভিযুক্ত ওয়ার্ড বিএনপি সভাপতি! 

সোনারগাঁ, (নারায়ণগঞ্জ)সংবাদদাতা :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোহরাব হোসেন নামে এক প্রবাসীর উপর চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে হামলার চেষ্টা চালিয়েছেন স্থানীয় বিএনপি নেতা। অভিযুক্ত ব্যক্তি সোনারগাঁয়ের একটি ওয়ার্ড শাখার বিএনপি সভাপতি শাহজাহান ভুইয়া। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি প্রকাশ্যে বন্দুক হাতে সোহরাব হোসেনকে লক্ষ্য করে তেড়ে যান এবং হ*ত্যার উদ্দেশ্যে গুলি করতে উদ্যত হন। ভুক্তভোগী সোহরাব হোসেন একজন বিদেশপ্রবাসী, যিনি সাম্প্রতিক সময়ে দেশে ফিরেছেন। তিনি অভিযোগ করেন, "ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভুইয়া আমার কাছে কয়েক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। আমি রাজি না হওয়ায় সে প্রকাশ্যে বন্দুক বের করে গুলি করতে আসে।" এসময় স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি অনুধাবন করে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে শাহজাহান ভুইয়াকে প্রতিহত করে এবং বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় আশপাশের দোকানপাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই দ্রুত দোকান বন্ধ করে পালিয়ে যান। ঘটনার পর সোনারগাঁ থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে। যদিও এখন পর্যন্ত শাহজাহান ভুইয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো মামলা রেকর্ড হয়নি। বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় নেতা বলেন, "একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত। দলীয় ভাবমূর্তিও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।" এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান ভুইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর