শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৫৬ পিএম, ২০২৫-০৬-২৬
রাসেল রানা, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে এলজিইডির রাস্তার উন্নয়ন কাজে অনিয়ম ও নকশা বহির্ভূতভাবে কাজ চলমান রাখায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
২৩ জুন বকশীগঞ্জ ইউএনও বরাবর লিখিত দায়ের করেন বগারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকার ছাইদুর রহমান নামে এক ব্যক্তি। এলাকাবাসীর পক্ষে তিনি লিখিত অভিযোগটি দায়ের করেন। ওই দিন বিকালেই রাস্তায় অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় নয়াপাড়া এলাকার লোকজন।
লিখিত অভিযোগে ছাইদুর রহমান উল্লেখ্য করেন, নয়াপাড়া নাড্ডার বাজার থেকে উত্তর নয়াপাড়া ফটকের মোড় পর্যন্ত ১২ শ মিটার পাকা রাস্তার উন্নয়ন কাজ নতুন করে করা হচ্ছে। এলজিইডির এই রাস্তার কাজ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তোতা এন্টারপ্রাইজ। ঠিকাদারী প্রতিষ্ঠান তোতা এন্টারপ্রাইজ কাজ পাওয়ার পর আধুনিক মানের করার লক্ষ্যে ইউনিব্লকেরকাজ শুরু করেন।
কিন্তু রাস্তাটিতে ইউনিব্লকের কাজ শুরুর পর অনিয়মের অভিযোগ তুলেন এলাকাবাসী। লিখিত অভিযোগে জানা যায়, রাস্তাটির শিডিউল মোতাবেক কাজ না করে নির্মাণের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে।
ছাইদুর রহমানের অভিযোগ, রাস্তাটির দুই পাশে প্যারাসাইটিং ওয়াল নির্মাণের কথা থাকলেও তা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। অথচ এই দেয়াল গুলো এলাকাবাসীর জানমাল রক্ষা ও রাস্তার টেকসই নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরী।
এলাকাবাসীর পক্ষে ছাইদুর রহমান, নকশা অনুযায়ী রাস্তার কাজ বাস্তবায়ন করা, রাস্তার দু পাশে প্যারাসাইটিং ওয়াল নির্মাণ করা, ঠিকাদার অনিয়ম করলে তার কার্যাদেশ বাতিল করা এবং সরেজমিনে বকশীগঞ্জ ইউএনওকে পরিদর্শন করার অনুরোধ করেন।
অনিয়মের বিষয়ে ঠিকাদার রবিউল হাসান তোতা বলেন, স্টিমেটে যা ধরা আছে সেভাবেই কাজ করা হচ্ছে। রাস্তার কাজে কোন অনিয়ম হচ্ছে না।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক জানান, যারা অভিযোগ দিয়েছেন তারা না বুঝেই অভিযোগ দায়ের করেছেন। শিডিউলের বাইরে ঠিকাদারের কাজ করার সুযোগ নেই।
লিখিত অভিযোগ পেয়ে বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা ও উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাস্তাটির কাজ পরিদর্শন করেছেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited