শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৫৫ পিএম, ২০২৫-০৭-১৪
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে " ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন" প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ আবসার রিজভীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা লাবনী, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, পরিবার পরিকল্পা পরিদর্শক মিজানুর রহমান, ব্যবসায়ী আবদুল হামিদ প্রমুখ।
পরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কাজের মূল্যায়ণ হিসেবে ৪ জন শ্রেষ্ঠ কর্মী ও ২ টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়।
দিবসটির গুরুত্ব নিয়ে বিভিন্ন তাৎপর্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited