শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:০৫ পিএম, ২০২৫-০৮-১১
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কাশিয়ানী উপজেলা চত্বরে উপজেলার সম্মিলিত সাংবাদিকবৃন্দ সোমবার (১১'আগস্ট) বেলা ১১ টায় এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা বলেন, এ ঘটনায় যারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।সরকারকে দেশের সকল পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সংবাদ প্রকাশে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।
এ সময় কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি বায়তুল হাসান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না, কাশিয়ানী প্রেসক্লাবের সহ সভাপতি কাজী ওমর হোসেন, সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের উপদেষ্টা মিল্টন খান, সিনিয়র সহ সভাপতি রায়হান মুন্সি জসিম, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি ইবাদুল রানা, দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন গালিব, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি এসএম জামান, কাশিয়ানী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি ইমরান শেখ, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আম্মার মিয়া অসিম, দৈনিক বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি নেওয়াজ আহম্মেদ পরশ, দৈনিক প্রতিদিনের কাগজের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সোহাগ সেন, কাশিয়ানী সাংবাদিক ফোরামের সভাপতি লিটন শিকদার, সাংবাদিক মামুন মোস্তফাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীরা।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন তার পেশাগত দায়িত্ব পালন করেছিলেন। তাকে হত্যার মাধ্যমে মূলত মুক্ত সাংবাদিকতাকে স্তব্ধ করে দেয়ার চেষ্টা চলছে। এ অবস্থায় গোটা সাংবাদিক সমাজ আজ আতঙ্কিত।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম কর্মীদের প্রতি সহিংসতা বন্ধ করা এবং হত্যাকারীদের দ্রুত বিচার কার্য সম্পুর্ণ করার দাবি জানান। সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবি সংগঠন এবং সাধারণ নাগরিকরাও সংহতি প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited