বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে নানিয়ারচরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০১:৫৮ পিএম, ২০২৫-০৮-১৮

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে নানিয়ারচরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে নানিয়ারচরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যে এবারে ১৮আগষ্ট থেকে ২৪আগষ্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ করা হবে।

সোমবার (১৮ আগষ্ট) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।

নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খানের সভাপতিত্বে এসময় নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, নানিয়ারচর হার্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিদ মো. জুবাইদুর রহমান ভাষানী, নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সারওয়ার কামাল ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে বক্তারা বলেন, কাপ্তাই লেক বেষ্টিত নানিয়ারচর উপজেলায় মাছ চাষে ব্যপক সম্ভাবনা রয়েছে। পাহাড়ের খাদে ক্রিক পদ্ধতির মাধ্যমে মৎস্য চাষ করে যেমন অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, তেমনি মাছের পুষ্টি ঘাটতি ও আমিষের চাহিদা পূরণ করা যায়। ইদানীং লক্ষ করা যাচ্ছে লেকে পানি আছে কিন্তু মাছ নেই। কারেন্ট জাল দিয়ে মাছ আহরণ বন্ধ করতে হবে। কাপ্তাই লেকে মাছ আহরণ বন্ধ থাকাকালীন কেউ যাতে মাছ ধরতে না পারে সেদিকে বিশেষভাবে লক্ষ রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিবি করিমুন্নেছা বলেন, দেশের ১০-১৫ শতাংশ মানুষ মৎস্য চাষ, উৎপাদন ও বিদেশে রপ্তানি খাতে জড়িত। সরকার মৎস্য চাষি ও জেলেদের জন্য উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। মৎস্য আহরণ বন্ধ থাকাকালীন সময়ে আপনারা কেউ মাছ আহরণ করবেন না। আইন প্রয়োগকারী সংস্থার কেউ এই মাছ ধরবে না। আমরা চাকরি সূত্রে এই এলাকায় আসি। কিন্তু পোনা মাছ না ধরলে এই মাছ অনেক বড় হবে। আর এই মাছ প্রাপ্ত বয়ষ্ক ও বড় হলে তা বিক্রি করে আপনারাই লাভবান হবেন।

পরে পুকুর, জলাশয় ও ক্রিকে মিশ্র মাছ চাষে সফল ও সাবলম্বী হওয়ায় নির্ধারিত ৩জন মৎস্য চাষিকে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে শুরু হয়ে প্রধান সড়ক, নানিয়ারচর থানা ও নানিয়ারচর পোষ্ট অফিস এলাকা প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। র‍্যালী শেষে নানিয়ারচর উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করে আলোচনা সভায় যোগা দেন অতিথিরা।

এদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কণ্ঠ ও নৃত্য শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর