শিরোনাম
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী : | ০৬:৩৪ পিএম, ২০২০-০৮-১৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ীর বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে গত ১৫ই আগস্ট দুপুরে জেলা জজের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট যুগ্ম-জেলা জজ পারভেজ শাহরিয়ার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান খায়রুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা ফরিদা বেগম, ভার্চুয়ালী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, পিপি এডঃ উজির আলী শেখ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বঙ্গবন্ধুর জীবন ও কর্মসহ জাতীয় শোক দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। আলোচনা সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন রাজবাড়ী কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল কবির। রাজবাড়ী জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারক ও কর্মকর্তা-কর্মচারীগণ সভায় উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited