বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বারইয়ারহাটে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

ষ্টাফ রিপোর্টার :    |    ০৫:৪৪ পিএম, ২০২৫-০৮-৩০

বারইয়ারহাটে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার সকালে বারইয়ারহাট ডিগ্রি কলেজ মিলনায়তনে বারইয়ারহাট পৌর বিএনপি ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি ও দলের সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী। এসময় তিনি পৌরসভা, ইউনিয়ন ও উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচী সফল করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি দলীয় নেতা কর্মীদের ৫ আগষ্টের পরাজিত শক্তির বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সর্তক থাকার নির্দেশনা দেন। উক্ত প্রস্তুতি সভায় দলটির স্থানীয় নেতৃত্ববৃন্দসহ জেলা ও উপজেলার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জানা যায়, আগামী ১লা সেপ্টেম্বর সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচীর ঘোষণা করে দলটি। এবারে কর্মসূচীর মধ্য রয়েছে দলীয় পতাকা উত্তোলন, জেয়ারত ও দোয়া মোনাজাত, বর্ণাট্য র‍্যালী, রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপন কর্মসূচী, ফ্রী মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপ নির্ধারণ, ক্রীড়া অনুষ্ঠান, মৎস্যপোনা অবমুক্তকরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ইত্যাদি। এছাড়া পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ ও পোস্টার প্রকাশ করা হবে। কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষণা অনুযায়ী এবারে দেশব্যাপী জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দলীয় নেতা-কর্মীরা। উল্লেখ্য তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর