শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৪৫ পিএম, ২০২৫-০৮-৩০
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা :
জামালপুরের সরিষাবাড়ীতে সাপের কামড়ে খুকি বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৬ টায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামে এ ঘটনা ঘটে। খুকি বেগম চর জামিরা গ্রামের মোস্তফা মন্ডলের স্ত্রী বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬ টার দিকে নিজ বসতবাড়ীর রান্না ঘর থেকে কাঠখড়ি বের করছিলো খুকি বেগম। এসময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে সাপে কাটার ভ্যাকসিন (অ্যান্টিভেনম) না থাকায় ও অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক খুকি বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
পরে হাসপাতালের জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিচিত্রা রানী দে বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে সাপে কাটা একজন রোগী আসে। হাসপাতালে ভ্যাকসিন না থাকার জামালপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited