বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশের মাধ্যমে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৬:৫৮ পিএম, ২০২৫-০৯-০১

বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশের মাধ্যমে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

গনতন্ত্রের পথ পুর্ণ উদ্ধার করে আগামীর জাতীয় নির্বাচনের সকল ষড়যন্ত্র প্রতিহতের ব্রত নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান। 
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পনির, যুবদলের সভাপতি মোঃ নুরুন্নবী, ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
সভায় বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ মনে করছে দেশীয় রাজনীতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে তারেক রহমানের ভুমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য সাফল্যকে সামনে রেখে সাধারণ জনগণের প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন। জনগণ যদি তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তবে জাতীয় অর্থনীতি, শিক্ষা ও কর্মসংস্থান খাতের উন্নয়ন, দুর্নীতি দমন এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে তিনি কার্যকর পদক্ষেপ নিতে পারেন।
তাই আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভূলে সংগঠনের মাঝে শৃঙ্খলা ফিরিয়ে এনে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে গতিশীল ও জনমুখী সংগঠনে রূপান্তর করে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে একসাথে কাজ করার আহবান জানান বক্তারা।
পরে বিভিন্ন জাতি গোষ্ঠীর পোশাকে সজ্জিত হয়ে র‌্যালীতে অংশ গ্রহণ করেন পাহাড়ী নারীরা। র‌্যালীটি রাঙ্গামাটি পৌরসভার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর