বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগে পাউবো’র কর্তাদের দুদকে জিজ্ঞাসাবাদ 

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:১৩ পিএম, ২০২৫-০৯-১৬

কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগে পাউবো’র কর্তাদের দুদকে জিজ্ঞাসাবাদ 

কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগে পাউবো’র কর্তাদের দুদকে তলবকাপ্তাই হ্রদের একাংশ নদী খননের বালু দিয়ে অবৈধভাবে কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙামাটি উপ-পরিচালকের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

শুনানিতে অংশ নিয়েছেন- চট্টগ্রাম পানি উন্নযন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ, খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, রামগড় পানি উন্নযন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী দিবাংশু চাকমা ও নিকেল চাকমা, ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্টের (আই ডাব্লিউএম) পরিচালক রবাইত আলম।

দুদক সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের মাইনী নদী খননের বালু দিয়ে কাপ্তাই হ্রদ ভরাট করার অভিযোগের বিষয়ে দুদক কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।  

এসময় দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙামাটির উপ-পরিচালক মো. জাহিদ কালাম, সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা আহমদ ফরহাদ, হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

জানা গেছে, রাঙামাটির লংগদু উপজেলায় মাইনী নদী খনন প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খাগড়াছড়ি জেলা। এ নদী খননের মাটি দিয়ে ভরাট করা হয় কাপ্তাই হ্রদের একটি অংশ। এছাড়া বাজার সম্প্রসারণের নামে হ্রদ দখলের অভিযোগ রয়েছে।  

লংগদুর মাইনী নদীর সংযোগ রয়েছে বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর সঙ্গে। যা মিশেছে কাপ্তাই হ্রদের সঙ্গে।  

দীর্ঘ বছর ধরে গভীরতা হারিয়েছে মৃতপ্রায় মাইনী নদী। নদীটির আগের অবস্থায় ফেরাতে খননের প্রকল্প হাতে নেয় খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ রয়েছে নদী খননের মাটি ও বালু দিয়ে ভরাট করা হয় কাপ্তাই হ্রদের একটি অংশ।  

স্থানীয়রা জানান, মাইনীমুখ বাজার সম্প্রসারণের নামে কাপ্তাই হ্রদের বিস্তীর্ণ অংশ ভরাট করেছে মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল ও লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুসহ তাদের লোকজন।  

লংগদু উপজেলার মাইনীমুখ বন বিভাগের বিশ্রামাগারের পাশ দিয়ে প্রবাহিত মাইনী নদীতে খননের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আর নদী খননের মাটি পাইপলাইন দিয়ে মাইনীমুখ বাজারের পাশে ভরাট করা হয় কাপ্তাই হ্রদের বিস্তীর্ণ অংশে। হ্রদের প্রায় তিন একর জায়গা ভরাট করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙামাটির উপ-পরিচালক মো. জাহিদ কালাম বলেন, অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ড মাইনী নদী খননের মাটি ও বালু দিয়ে বাজার সম্প্রসারণের নামে কাপ্তাই হ্রদের বড় একটি অংশ ভরাট করেছে। মূলত সেই অভিযোগ যাচাই করতে পাউবো’র কর্মকর্তাদের দুদক কার্যালয়ে তলব করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত


সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত


 উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত


সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর