বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় যানজট-ভোগান্তি 

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩৫ পিএম, ২০২৫-০৯-২২

রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় যানজট-ভোগান্তি 

রাত থেকেই রাজধানীতে থেমে থেমে ঝরছিল বৃষ্টি, কোথাও কোথাও বয়ে গেছে ঝড়ো হাওয়া, সঙ্গে ছিল বজ্রপাত। ভোর থেকে শুরু হয় ভারী বর্ষণ।
টানা কয়েক ঘণ্টার অবিরাম বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকার পথঘাট পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে সকালে ঘর থেকে বের হওয়া শিক্ষার্থীসহ চাকরিজীবীদের বিপাকে পড়তে হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রোববার রাত ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  
সকাল থেকে সরেজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে জানা যায়, ভারী বর্ষণে রাজধানীর মিরপুর, মতিঝিল, আরামবাগ, মগবাজার, মৌচাক, খিলগাঁও, রাজারবাগ, মালিবাগ, ধানমন্ডি, গ্রিন রোড, বিজয় স্মরণী, বংশাল, শান্তিনগর, ফার্মগেট, বনানী, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঝড়ে কোথাও কোথাও সড়কে উপড়ে পড়েছে গাছ। এতে সড়কে যানবাহনের গতি হয়ে গেছে ধীর। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ে আছে সড়কে। এতে রাজধানীর বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
সকাল সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে থাকার খবর পাওয়া গেছে।
জলাবদ্ধতা ও যানজটের কারণে বিপাকে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষজন। বিশেষ করে শিক্ষার্থী ও অফিসগামী মানুষদের বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। বাসা থেকে বের হয়ে গন্তব্যে যাওয়ার জন্য মিলছে না যানবাহন। আবার রিকশাসহ বিভিন্ন যানবাহন পাওয়া গেলেও সেগুলো হাঁকছে তিন গুণ-চার গুণ ভাড়া।
এদিকে যানজট নিরসনে সকাল থেকে সড়কে নিরলস কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সকাল ১০টায় ট্রাফিক গুলশান বিভাগের পক্ষ থেকে নগরবাসীকে জানানো হয়, গত রাত থেকে অবিরত বৃষ্টিপাতের কারণে বনানী ঢাকা গেটের সামনের সড়কে বৃষ্টির পানি জমেছে। যে কারণে ইনকামিং/আউটগোয়িং উভয় দিকেই যানবাহন চলাচল অত্যন্ত ধীর। এমতাবস্থায়, যারা উত্তরা থেকে গুলশান-বনানীর দিকে আসবেন এবং যারা বিপরীতমুখী চলাচল করবেন তারা দ্রুত যাতায়াতের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারেন।
দুপুর ১২টায় ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, কাজীপাড়া মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় জলাবদ্ধতার কারণে এক লেন দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। মিরপুর-১০ কাজীপাড়া রুটে চলাচলকারীদের ধৈর্যসহকারে ও সময় নিয়ে চলাচল করার জন্য অনুরোধ করা হচ্ছে।
বেলা সাড়ে ১১টায় ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, টেকনিক্যাল ক্রসিং এলাকায় ঝড়ে উপড়ে থাকা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক মিরপুর বিভাগ চেষ্টা করছে।

রিটেলেড নিউজ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত


বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর