শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:১০ পিএম, ২০২৫-১০-০৪
বাংলাদেশে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। সকল স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে।
প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়সমূহ
প্লে-৪র্থ: জুনিয়র স্কুল। বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা।
৫ম-৮ম: মিডল স্কুল। বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। ৯ম-দ্বাদশ: হাইস্কুল এবং কলেজ। বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।
মার্কস অলরাউন্ডারে ৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফিনালেতে ৩টি গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং এবং সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। ৩টি গ্রুপের ৬টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে সর্বমোট ৫৪ জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে ৩টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে ১টি করে কম্পিউটার।
মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায় এই তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এই সপ্তাহে মার্কস অলরাউন্ডার এর আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা (চৌদ্দগ্রাম)-বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর- মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, চাঁদপুর- সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যশোর- মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজ এবংমাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে।
পরবর্তী আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সিলেট, নাটোর এবং পাবনা জেলায়। এভাবে পর্যায়ক্রমে সারাদেশে ১০০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited