বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজা অভিযান সীমিত করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩১ পিএম, ২০২৫-১০-০৪

গাজা অভিযান সীমিত করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ 

গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল সরকারের রাজনৈতিক নেতৃত্ব। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সামরিক রেডিও নেটওয়ার্ক ‘আর্মি রেডিও’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা দোরন কাদোশ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, সেনাবাহিনীকে গাজায় সব ধরনের অভিযান ‘সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার’ নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নেওয়ার অনুমতি রয়েছে সেনাদের।
তিনি আরও জানান, এর অর্থ হচ্ছে—গাজা সিটি দখলের অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। এটি মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতির অংশ।
এ নির্দেশনার প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে সেনাপ্রধান জেনারেল এয়াল জামির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি বিশেষ পরিস্থিতি পর্যালোচনা সভা করেছেন।
সেখানে তিনি রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুযায়ী ‘জিম্মিদের মুক্তি ও ট্রাম্প পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুতি জোরদারের নির্দেশ’ দেন।
এদিকে, মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনার আহ্বান জানিয়েছে তারা।
এক বিবৃতিতে হামাস জানায়, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে থাকা বিনিময় সূত্র অনুযায়ী সব জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে তারা সম্মত’তবে এজন্য বিনিময়ের শর্তগুলো পূরণ করতে হবে।
এর আগে রোববার (৫ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত হামাসকে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা গ্রহণের জন্য সময়সীমা দেন। এ সময়সীমা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই হামাসের পক্ষ থেকে এই আংশিক সম্মতির ঘোষণা আসে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর