শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১৬ পিএম, ২০২৫-১০-০৯
বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন (ডনকাস্টার) চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন।
বুধবার (৮ অক্টোবর) তিনি চট্টগ্রাম বন্দরে আসেন।
এ সময় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ব্যারোনেস রোজি চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিচালনাগত ক্ষমতা ও দক্ষতা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নিরাপত্তা ব্যবস্থা, সরাসরি জাহাজ চলাচল এবং সামুদ্রিক শিক্ষার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।
যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর একটি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার প্রশংসা করেন।
এই সফর আগামীতে বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ককে বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে ঘিরে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited