বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের গহনা চুরি করতেন তারা 

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৫ পিএম, ২০২৫-১০-২০

স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের গহনা চুরি করতেন তারা 

ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড়ের সুযোগ নিয়ে রোগীদের স্বর্ণের গহনা, মানিব্যাগসহ টাকা চুরির অভিযোগে তিন নারীকে আটক করেছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ওই তিন নারীকে আটক করা হয়।
প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা কক্ষে আটকে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন অনেক রোগী সেবা নিতে আসেন। হাসপাতালের সার্ভিস লাইন ও বহির্বিভাগে রোগীদের ভিড় লেগেই থাকে। এই ভিড়ের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে রোগীর স্বর্ণের গহনা, মানিব্যাগ ও অর্থ চুরির ঘটনা ঘটে আসছিল। আজ হাসপাতালে তিনজন নারীর সন্দেহজনক চলাফেরা দেখে হাসপাতালের কর্মীরা তাদের নজরদারিতে রাখেন। পরে সিসিটিভি ক্যামেরা দেখে তাদের আটক করে হাসপাতালের কর্মীরা। এ ঘটনায় থানায় খবর দেওয়া হয়েছে।  
এ ব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাইদুল ইসলাম বলেন, তিনজন নারী চোরকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা হাসপাতালে প্রায়ই চুরি করতেন। আজ তাদের হাতেনাতে আটক করা হয়েছে।
সাভার মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) উম্মে হানি বাংলানিউজকে বলেন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চোর আটক করা হয়েছে—এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর