শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০৪:৫৯ পিএম, ২০২৫-১০-২০
নগরের বন্দর থানাধীন বে-টার্মিনাল এলাকা থেকে শামিম মাসুদ খান (২৬) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
শামিম মাসুদ খান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামিম মাসুদ খানকে উদ্ধার করে। এ সময় শামিমের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুসন্ধানের পর এ ঘটনার তদন্তভার বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, বন্দর থানাধীন বে-টার্মিনাল এলাকা থেকে শামিম মাসুদ খান নামের এক শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited