শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৩৫ পিএম, ২০২৫-১০-২৯
ব্রাজিলের রিও ডি জেনেইরোর দরিদ্র এলাকাগুলোতে গতকাল মঙ্গলবার পুলিশ মাদক পাচারকারীদের ওপর এক অভিযান চালিয়েছে। পুলিশের ওই মাদক বিরোধী অভিযানে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
উত্তর রিওতে দুটি দরিদ্র এলাকা বা ফাভেলাসে ব্রাজিলের প্রধান মাদক পাচারকারী দলকে লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়। হেলিকপ্টার এবং ড্রোনের সহায়তায় প্রায় ২ হাজার ৫শ জন ভারী অস্ত্রধারী কর্মকর্তা এই অভিযানে অংশ নেয়।
অভিযান শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে মঙ্গলবার বিকেলে রিওর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের এলাকায় গুলিবর্ষণ শুরু হয়। ওই এলাকা থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখা যায়।
পুলিশের দাবি, দস্যুরা ড্রোন ব্যবহার করে পাল্টা আক্রমণ চালায়। এলাকার বাসিন্দারা বিভিন্ন জায়গায় আশ্রয়ের জন্য ছুটে যায়।
রাজ্যের গভর্নর ক্লডিও কাস্ত্রো কমপ্লেক্সো দা পেনহা এবং কমপ্লেক্সো দো আলেমাও ফাভেলাসে এই অভিযানকে রাজ্যের ইতিহাসের বড় অভিযান হিসেবে বর্ণনা করেছেন।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, এই অভিযানের লক্ষ্য ছিল কম্যান্ডো ভার্মেলহো (রেড কমান্ড) নামক একটি গ্যাংকে সম্প্রসারিত হতে বাধা দেওয়া।
তিনি বলেন, এই অভিযানে ৬০ জন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছে ।
তার প্রশাসনের একটি সূত্র এএফপিকে জানিয়েছে যে চার পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited