শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৩১ পিএম, ২০২৫-১০-২৯
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
করগাঁও ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শাহ শাজাহান হোসাইনী ও অফিস সহায়ক মোঃ সিদ্দিক মিয়ার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, সেবা নিতে আসা সাধারণ মানুষদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও নানা হয়রানির মাধ্যমে অফিসটি যেন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেবাপ্রত্যাশীদের অভিযোগ, জমির মাঠপর্চা নিতে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হয়।
স্থানীয়দের ভাষ্যে, খাজনার অনুমোদন, খাজনার চেক প্রদান, খারিজের প্রতিবেদন বা হোল্ডিং সংশোধনের মতো প্রতিটি কাজেই ঘুষ ছাড়া কোনো ফাইল নড়াচড়া করে না। অভিযোগ রয়েছে, উপ-সহকারী কর্মকর্তা শাহ শাজাহান হোসাইনী সরাসরি সেবাপ্রত্যাশীদের বলেন—“এখন সব কাজের নতুন নিয়ম, পাঁচশ টাকা দিতে হয়।”
সংবাদকর্মীরা এ বিষয়ে জানতে চাইলে শাহ শাজাহান হোসাইনী কথা বলতে অস্বীকৃতি জানান।
এ প্রসঙ্গে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারা বলেন,
> “এই বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited